ওয়ার্ডপ্রেস ব্লগে যেমন পাতার নিচে পাতা নম্বর দিয়ে ন্যাভিগেশান মেন্যু দেওয়ার প্লাগিন আছে, ব্লগার ব্লগের জন্য প্লাগিন হয়না, উইজেট ব্যাবহার করার মতো ভালো উইজেট তেমন নেই। তাই টেমপ্লেটে CSS এবং Javascript দিয়েই আমরা করার চেষ্টা করবো (নিচের ছবির মতো)। ব্লগার টেমপ্লেট এডিট করার আগে সর্বদা ব্যাক-আপ নিয়ে রাখাই শ্রেয়, তাই ব্লগার এডমিন প্যানেলে লগ-ইন করে লেআউট ট্যাবে গিয়ে Edit HTML স্থানে গিয়ে আগেই টেমপ্লেটের ব্যাক-আপ নিয়ে নিন।

আমি দুটি নোটপ্যাড ফাইলে কোডগুলি দিচ্ছি কারন সেগুলি অনেক বড় হওয়ার ফলে এই পাতা ভরে যাবে। প্রথমে Code1.txt ফাইল, তার পরে Code2.txt ফাইল অনুযায়ী করবেন।
টেমপ্লেট সেভ করুন এবং অন্য ট্যাবে আপনার ব্লগ প্রিভিউ করুন। Previous/Next post ইত্যাদিকে বাংলায় লিখে নিতে পারেন, যেমন var upPageWord="পূর্ববর্তী"; এবং var downPageWord="পরবর্তী"; এইভাবে। যেখানে লিখেছি var pageCount=5; - এটাকে নিজের ইচ্ছেমতো পালটে নিতে পারেন, যতোগুলি পাতা নিচে দেখাতে চান সেইমতো।এটাই একমাত্র পথ নয়, অন্য উপায়েও করা যেতে পারে। টেমপ্লেটের অন্য স্থানেও কোড দেওয়া যেতেই পারে। এটাই সবচেয়ে সহজ পথ, তাই এটাই জানালাম, করে দেখুন, ঠিকমতো কোড দিলে কাজ করবেই, আমি কোড পরীক্ষা করে তবেই আপনাদের জানালাম। একটু কোড লেখা জানলেই উপরের ছবিতে দেখানো স্টাইল বদলে নিজের মতো করে নিতে পারবেন, অন্যান্য রঙে এবং ইচ্ছে করলে বোতাম ইমেজ দিয়েও করা যায়। আমি অতি সিম্পল্ পদ্ধতিটাই এখানে দেখালাম।
ব্লগারের সাইডবারে পাঠকের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটি এলোমেলো পোস্ট দেখানোর গেজেট স্থাপন করা যায়। এতে হলো কি মূল সূচীর পাশাপাশি পুরনো লেখাগুলোও পাঠকের সামনে এসে হাজির হয়। ফলে পুরনো লেখাগুলো পাঠকের নজরের বাইরে থেকে যায় না। আজ আমি এরকম একটি গেজেট কিভাবে ব্লগার.কম এ খোলা ব্লগে লাগানো যায় তার কোড আপনাদেরকে উপহার দিচ্ছি। এই গেজেটটির মূল নাম Random Post Gadget।
যথারীতি ব্লগারের ড্যাশবোর্ডে প্রবেশ করুন। Log in blogger.com. Add a new gadget.
Layout> Page Elements ট্যাবে গিয়ে একটি নতুন HTML/ JavaScripts গেজেট নিন।
এই গেজেটটিতে নিচের কোডটি সম্পূর্ণ কপি করে পেস্ট করে দিন।

দেখুন যেটা আপনার প্রত্যাশা সেটিই দেখা যাচ্ছে কি না? Change the number value to show more.
এবার অন্য ট্যাবে থাকা ব্লগটিকে একবার রিফ্রেশ করুন।
নতুন গেজেটের কাজ তাৎক্ষণিকভাবে শুরু যে হয়ে গেছে, তা নিজেই দেখতে পারবেন। You have done successfully. Random post gadget will be active instantly.